লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাল্টিপল মায়োলোমা হাড়ের ক্যান্সার নয়, এটি রক্তের রোগ

হঠাৎ কোনো আঘাত ছাড়াই হাড় ভেঙে যাওয়া মাল্টিপল মায়োলোমার একটি বড় লক্ষণ হতে পারে। এমনই এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন মেডিক্যাল অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাজীব ভট্টাচার্য। পিয়ারলেস হাসপাতালের পার্শ্ববর্তী এক আবাসনে বসবাসকারী এক বৃদ্ধা কোনো কারণ ছাড়াই পড়ে গিয়ে পায়ের ফিমার বা উরুর হাড় ভেঙে ফেলেন। এক্স-রে পরীক্ষায় দেখা যায়, তার হাড়ের বেশ কিছু অংশ ছোট ছোট ছিদ্রের মতো ক্ষয়ে গেছে এবং হাড়টি দুই টুকরো হয়ে গেছে। বায়োপসি ও প্রয়োজনীয় পরীক্ষার পর এটি মাল্টিপল মায়োলোমা হিসেবে শনাক্ত হয়।

বিশেষজ্ঞের মতে, মাল্টিপল মায়োলোমা হাড়ের ক্যান্সার নয়; এটি রক্তের এক ধরণের ক্যান্সার যা অস্থিমজ্জায় থাকা বিশেষ কোষ থেকে শুরু হয়। তবে এই রোগের প্রধান প্রভাব পড়ে হাড়ের ওপর। দীর্ঘদিনের কোমরের ব্যথা, পিঠ বা পাঁজরের ব্যথার পেছনেও অনেক সময় এই রোগ দায়ী থাকে। হাড়ের ক্ষয়ে ছোট গর্ত হওয়াকে লাইটিক লেশন বলা হয়। হাড় দুর্বল হয়ে যাওয়ায় সামান্য আঘাতেই বা আঘাত ছাড়াই হাড় ভেঙে যেতে পারে, যাকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলে। এছাড়া রক্তাল্পতা, কিডনির জটিলতা বা রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার মতো সমস্যাও এ রোগের কারণে হতে পারে।

আশার কথা হলো, বর্তমানে মাল্টিপল মায়োলোমার চিকিৎসায় ব্যাপক উন্নতি হয়েছে। নতুন ওষুধের পাশাপাশি প্রয়োজনে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতালে ভর্তি না হয়েই ডে-কেয়ার বা আউটডোর ভিত্তিতে এর চিকিৎসা সম্ভব। চিকিৎসার খরচ নিয়েও উদ্বেগের কারণ নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসার ক্ষেত্রে রোগীর সামাজিক ও পারিবারিক সহায়তার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডা. রাজীব ভট্টাচার্য বলেন, ক্যান্সারের চিকিৎসার আগে রোগীর দেখাশোনার জন্য একজন দায়িত্বশীল অভিভাবক প্রয়োজন। আধুনিক জীবনযাত্রায় মানুষের সাথে মানুষের সম্পর্কের দূরত্ব ও একাকীত্বের বিষয়টি এই রোগীর ক্ষেত্রেও ফুটে উঠেছে। তার মেয়ে আমেরিকায় বড় চাকরি করায় তাৎক্ষণিকভাবে পাশে থাকতে পারছেন না। ক্যান্সার বিশেষজ্ঞ ডা. রাজীব ভট্টাচার্যের সাথে অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করা যাবে ০৮৯৮১১ ১৯৯৫০ নম্বরে অথবা ভিজিট করুন calcuttacancercare.com।

রাজীব ভট্টাচার্জ : মেডিক্যাল অনকোলজিস্ট ও ক্যান্সার বিশেষজ্ঞ, কলকাতা, ভারত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ- শ্রী সুদীপ দাস : +91 89811 19950, rajib17cmc@gmail.com, calcuttacancercare.com

জনপ্রিয় সংবাদ

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, আটক ৪

মাল্টিপল মায়োলোমা হাড়ের ক্যান্সার নয়, এটি রক্তের রোগ

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬