লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে পরিচিত রাষ্ট্রপতি চুপ্পুর কেবল পদত্যাগ করলেই হবে না, বরং তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। বৃহস্পতিবার জামালপুরে এক জনসভায় তিনি এই দাবি জানান। নাহিদ বলেন, গণহত্যায় রাষ্ট্রপতির সমর্থন রয়েছে, তাই তাকে অপসারণের পাশাপাশি আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা জরুরি।

জামালপুর শহরের ফৌজদারি মোড়ে গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আয়োজিত পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, পাঁচ মাসেও সরকার আওয়ামী লীগের নিয়োগকৃত রাষ্ট্রপতিকে সরাতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, যে সরকার রাষ্ট্রপতি পরিবর্তনের সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তনের নেতৃত্ব দেবে?

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, অতীতে বিএনপি সরকার রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে তালবাহানা করেছে এবং সবকিছু কুক্ষিগত করতে চেয়েছে। তিনি বলেন, জনগণ একজন যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ রাষ্ট্রপতি চায়। বিএনপি সরকার যদি এখন কোনো অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করে, তবে জনগণের সব আস্থা হারিয়ে যাবে বলে তিনি সতর্ক করেন।

সমাবেশটি এনসিপি জামালপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাইদ শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান এবং জামালপুর জেলা কমিটির সদস্যসচিব মোশাররফ হোসেন। এর আগে বিকালে নেতাকর্মীরা শহরের দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে সমবেত হন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে হামলার প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির

রাষ্ট্রপতির পদত্যাগের পাশাপাশি তাকে গ্রেপ্তারের দাবি জানালেন নাহিদ

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬