লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ারবাস ঘুষ কেলেঙ্কারি: রিমান্ডে মাহিন্দা পুত্র নামাল রাজাপক্ষে

এয়ারবাস বিমান কেনার চুক্তিতে ঘুষ গ্রহণের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে এবং বর্তমান সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ। আট লাখ মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগে গত শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। ৪০ বছর বয়সী এই প্রভাবশালী রাজনীতিবিদকে জিজ্ঞাসাবাদের জন্য দুই সপ্তাহের রিমান্ডে পাঠিয়েছেন কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামা।

তদন্তকারী সংস্থা দুর্নীতি বা ঘুষসংক্রান্ত তদন্ত কমিশন (সিআইএবিওসি) জানিয়েছে, ২০১৩ সালে সম্পন্ন হওয়া প্রায় ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের এয়ারবাস চুক্তির সঙ্গে নামালের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস শ্রীলঙ্কার কর্মকর্তাদের যে ঘুষ দিয়েছিল, তারই একটি অংশ হিসেবে তিনি এই অর্থ গ্রহণ করেন। তদন্তে বেরিয়ে এসেছে যে, এই অর্থ লেনদেনের ক্ষেত্রে সিঙ্গাপুরের দুটি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল এবং এতে শ্রীলঙ্কার এক প্রভাবশালী ব্যবসায়ী সহায়তা করেছিলেন।

আদালতে নামাল রাজাপক্ষের আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। এর আগে, একই এয়ারবাস চুক্তি নিয়ে গত মে মাসে মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল দুর্নীতি দমন কমিশন। উল্লেখ্য, ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপক্ষের শাসনামলে ১০টি এয়ারবাস কেনার জন্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়ার বিনিময়ে প্রায় ১৬ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার চুক্তি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের যৌথ তদন্তেও এই দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। যদিও রাজাপক্ষে পরিবার শুরু থেকেই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। বিতর্কিত এই চুক্তিটি ২০১৬ সালে তৎকালীন শ্রীলঙ্কান সরকার বাতিল করেছিল।

জনপ্রিয় সংবাদ

চীনে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ড্র করল বাংলাদেশ হকি দল

এয়ারবাস ঘুষ কেলেঙ্কারি: রিমান্ডে মাহিন্দা পুত্র নামাল রাজাপক্ষে

প্রকাশিত হয়েছে: ০৪:০৩:২০ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬