লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২২ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮: ২৫

নরসিংদী সদর উপজেলার পাইকারদী বাজারে ভ্রাম্যমাণ আদালত ব্যবহার করে ব্যবসায়ীদের দোকানপাট ভেঙে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের শতাধিক মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, সাবেক সরকারের সুবিধাভোগী একটি চক্রান্তকারী গোষ্ঠী কারাগার থেকে জামিনে বেরিয়ে এসে বিপুল অর্থের বিনিময়ে সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তাকে প্রভাবিত করেছে। ওই চক্রের সাথে যোগসাজশ করে গত ১২ আগস্ট পাইকারদী বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়। এর ফলে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীরা লাখ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

ব্যবসায়ীদের দাবি, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কয়েকজন কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে স্থানীয় আওয়ামী প্রভাবে গড়ে ওঠা ব্যক্তিবর্গকে বহুতল ভবন নির্মাণের মৌখিক অনুমতি দিয়েছেন। পরবর্তীতে সওজের সেই চক্রটি সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছেও অনৈতিকভাবে মাসিক চাঁদা বা মাসোহারা দাবি করে। ব্যবসায়ীরা এই মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে অন্যায়ভাবে তাদের দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করে উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজা-ই-রাব্বী জানান, পাঁচদোনা থেকে ডাঙ্গা সড়কের দুই পাশের সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সরকারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে পুরো সড়কের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। তিনি আরও দাবি করেন, উচ্ছেদ অভিযানের আগেই ব্যবসায়ীদের নোটিশ ও চিঠি দিয়ে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

জনপ্রিয় সংবাদ

সয়াবিন তেলের দাম বাড়ল: প্রতি লিটার এখন ২০৪ টাকা

ঘুষ ও উচ্ছেদের প্রতিবাদে নরসিংদীতে সওজ কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ১২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬