লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনবিআরের সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে বিভাগীয় শাস্তির মুখোমুখি হওয়া ১০ জন কর কর্মকর্তার দণ্ড মওকুফ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। রাষ্ট্রপতির কাছে করা আবেদনের প্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর রবিবার এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

দণ্ড মওকুফ পাওয়া ১০ জন কর্মকর্তা হলেন— উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল, অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা, যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী, অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব, অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ, যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমান।

উল্লেখ্য যে, ২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে হওয়া ওই আন্দোলনের ফলে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটেছিল। পরবর্তীতে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনটি প্রত্যাহার করা হয়। এর পরপরই অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আন্দোলনে সরাসরি সম্পৃক্ত ৩৯ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছিল। সেই শাস্তিমূলক কার্যক্রমের অংশ হিসেবে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরেও পাঠানো হয়েছিল।

দণ্ড বাতিল করা ১০ কর্মকর্তা হলেন— ইমাম তৌহিদ হাসান শাকিল (উপকর কমিশনার, কর অঞ্চল-২১, ঢাকা), মির্জা আশিক রানা (অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর), মোনালিসা শাহরীন সুমিতা (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ময়মনসিংহ), মো. মামুন মিয়া (যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-যশোর), চাঁদ সুলতানা চৌধুরানী (অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব)

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ করলেন সহশিল্পী মৌসুমী

এনবিআরের সংস্কার আন্দোলনে অংশ নেওয়া ১০ কর্মকর্তার দণ্ড মওকুফ

প্রকাশিত হয়েছে: ০৮:৩০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬