লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই সিটি নির্বাচনে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনছে এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী তালিকায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের ভিত্তিতে এই পরিবর্তন আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নেতারা।

এর আগে দলটির পক্ষ থেকে ঢাকা উত্তর সিটিতে আরিফুল ইসলাম আদীব এবং দক্ষিণ সিটিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নাম ঘোষণা করা হয়েছিল। তবে সেই অবস্থান থেকে সরে এসে নতুন করে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। দলটির দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে, এখন ঢাকা উত্তর সিটিতে প্রার্থী হিসেবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম চূড়ান্ত করা হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসবে।

দলটির এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে নেতাদের ভোটার এলাকা পরিবর্তনকে দায়ী করা হচ্ছে। এনসিপির মুখপাত্র আসিফ নিজের ভোটার এলাকা ধানমন্ডি থেকে পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত আফতাবনগর এলাকায় স্থানান্তর করেছেন। অন্যদিকে, দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন উত্তরা এলাকা থেকে ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ সংসদীয় আসনের আওতায় নিয়ে গেছেন।

দলটির মিডিয়া কমিটির সদস্য ইয়াসির আরাফাত জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩ ব্যবহার করে তারা ভোটার এলাকা পরিবর্তনের আবেদন করেছিলেন। প্রয়োজনীয় দাপ্তরিক যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন সেই আবেদন অনুমোদন করেছে। উল্লেখ্য, স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গত ২ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার স্থানান্তরের সুযোগ দিয়েছিল নির্বাচন কমিশন, যা ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশনা ছিল।

জনপ্রিয় সংবাদ

মিনিস্টার হাই-টেক পার্কে ৫০ জন সেলস অফিসার নিয়োগ

দুই সিটি নির্বাচনে প্রার্থী তালিকায় বড় পরিবর্তন আনছে এনসিপি

প্রকাশিত হয়েছে: ০১:৩০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬