লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির

রাষ্ট্রপতির পদ থেকে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসার জোর দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্যসচিব আখতার হোসেন।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, তারা চেয়েছিলেন সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে সংসদ থেকে অপসারণ করা হোক, তবে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তিনি আরও বলেন, 'আমরা দাবি জানাচ্ছি যে, অবিলম্বে এই সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে।'

সাবেক রাষ্ট্রপতির পদত্যাগপত্রের বিষয়ে আখতার হোসেন বলেন, সাহাবুদ্দিন তার পদত্যাগপত্রে যে ন্যারেটিভ উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অসুস্থতার অজুহাত দেখিয়ে তিনি মূলত নিজের জন্য একটি 'সেফ এক্সিট' বা নিরাপদ প্রস্থান নিশ্চিত করার চেষ্টা করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি দাবি করেন, সাহাবুদ্দিন চুপ্পু ফ্যাসিবাদের দোসর এবং তার অপরাধের জন্য অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে।

সদস্যসচিব আরও যোগ করেন, সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে আসীন থাকায় এতদিন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব ছিল না। কিন্তু পদত্যাগ করার পর এখন আর তার জন্য কোনো আইনগত দায়মুক্তির সুযোগ নেই। তিনি স্পষ্টভাবে বলেন, 'সে যদি বিচারের আওতায় না আসে, তাহলে চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের বিচার অপূর্ণাঙ্গ থেকে যাবে।'

সংবাদ সম্মেলনে এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জাতীয় নাগরিক পার্টির

প্রকাশিত হয়েছে: ০৫:১৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬