লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে বন্যায় মৃতদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

হিমালয় থেকে নেমে আসা ভোটেকোশি নদীর আকস্মিক বন্যা বা হড়পা বানে ভেসে যাওয়া মানুষের মৃতদেহ বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে। এই মৃতদেহগুলো সংরক্ষণ ও শনাক্ত করার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেতে নেপাল কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এটি বর্তমানে নেপাল কর্তৃপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুধবারের এই বন্যায় রাসুয়া ও নুয়াকোট এলাকা থেকে ভেসে আসা মৃতদেহগুলো নুয়াকোট ছাড়াও ভাটির দিকের চিতওয়ান, তানাহুন, নাওয়ালপরাসি ও অন্যান্য এলাকায় উদ্ধার করা হয়েছে। নুয়াকোট, ধাদিং ও নাওয়ালপরাসির মর্গে জায়গা ফুরিয়ে আসায় কিছু মৃতদেহ পার্শ্ববর্তী জেলাগুলোতে পাঠানো হচ্ছে।

পোখারার হাসপাতালগুলোও জানিয়েছে যে, বিভিন্ন জেলা থেকে ক্রমাগত মৃতদেহ আসতে থাকায় তাদের মর্গগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। উদ্ধার করা লাশের চাপ সামলাতে হাসপাতালগুলো হিমশিম খাওয়ায় কর্তৃপক্ষ চিতওয়ানের ভরতপুরে একটি অস্থায়ী মৃতদেহ সংরক্ষণ কেন্দ্র তৈরির প্রস্তুতি নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

নেপাল ও চীনে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার

নেপালে বন্যায় মৃতদেহ সংরক্ষণে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো

প্রকাশিত হয়েছে: ০৪:০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬