লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নেত্রকোণার সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া গ্রামে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ জুলাই) সকালে নিজ ঘর থেকে মাসুল ওরফে মাহফুল (৩৫) নামের এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে রাতের খাবার খেয়ে মাহফুল নিজের ঘরে ঘুমাতে যান। পরদিন সকালে তার মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহবশত তিনি ঘরের ভেতরে ঢুকে টর্চলাইটের আলো ফেললে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পান। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নেত্রকোণা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডের প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

নেত্রকোণায় নিজ ঘরে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে: ০৮:১৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬