লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠের বেহাল দশায় চোট পেয়ে কাঁদলেন নেইমার

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০: ৫৫। কোপা দো ব্রাজিল থেকে সান্তোসের বিদায় নিশ্চিত হওয়ার দিনে বড় দুঃসংবাদ পেয়েছে ক্লাবটি। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের প্রধান তারকা নেইমার জুনিয়রকে। ড্রেসিংরুমে ফেরার পথে চোখের জল মুছতে দেখা যায় ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। নিজের এই চোটের জন্য তিনি সরাসরি ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থাকেই দায়ী করেছেন।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও ম্যাচটি গোলশূন্য ড্র হয়। দুই লেগ মিলিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সান্তোস। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে নেইমার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি তিনি। সপ্তাহের শেষ দিকে পরীক্ষার মাধ্যমে তার চোটের প্রকৃত মাত্রা জানা যাবে।

ম্যাচটিতে কেবল নেইমার নয়, চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। দলের কোচ কুকা বলেন, আমরা নেইমার, বারেয়াল ও লুকাসকে হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করছি চোটগুলো গুরুতর নয় এবং তারা দ্রুতই ফিরতে পারবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশ করে নেইমার জানান, ভিলা বেলমিরোর মাঠের মাটি আলগা হওয়ার কারণে তা গর্তে ভরে গিয়েছিল, যা তার দেখা অন্যতম বাজে মাঠ। তার অভিযোগ, প্রতিপক্ষের পাশাপাশি মাঠের সঙ্গেও লড়াই করতে হয়েছে তাদের। অসমান মাঠে গতি নিয়ন্ত্রণ ও দৌড়াতে খেলোয়াড়দের অতিরিক্ত শক্তি ব্যয় করতে হয়েছে। প্রথমার্ধেই তিন খেলোয়াড় চোট পাওয়ায় মাঠকর্মীদের ব্যঙ্গ করে অভিনন্দনও জানিয়েছেন তিনি। চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করা নেইমারের এই চোট দলটির অবনমন এড়ানোর লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে। বর্তমানে ব্রাজিলিয়ান লিগে ১৪তম স্থানে থাকা সান্তোস অবনমন অঞ্চল থেকে মাত্র চার পয়েন্ট এগিয়ে আছে।

জনপ্রিয় সংবাদ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ অক্টোবর: দুই দশক পরও নির্বাচনকালীন সরকারে আস্থার সংকট

মাঠের বেহাল দশায় চোট পেয়ে কাঁদলেন নেইমার

প্রকাশিত হয়েছে: ০৫:০৬:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬