লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের নতুন কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। বর্তমান অষ্টম পে-স্কেলে সব গ্রেডে গড়ে ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট কার্যকর থাকলেও, নতুন কাঠামোয় তা বাতিল করে গ্রেডভিত্তিক পৃথক হার নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। এই নতুন ব্যবস্থায় উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন বলে জানা গেছে।

খসড়া পে-স্কেলে ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ৫ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে। এছাড়া পঞ্চম গ্রেডে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ ইনক্রিমেন্টের সুপারিশ রয়েছে। প্রথম গ্রেডের জন্য আলাদা হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছর থেকে নতুন পে-স্কেলের মূল বেতন সরকারি কোষাগার থেকে পুরোপুরি পরিশোধের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধের প্রস্তাব করা হয়েছে। নতুন এই কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বর্তমানে চালু থাকা মাসিক ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

এদিকে নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে বুধবার পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে এই বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালা অনুমোদন পেতে পারে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

নবম পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের নতুন কাঠামোয় বড় পরিবর্তনের প্রস্তাব

প্রকাশিত হয়েছে: ১২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬