লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোর ৬টার দিকে উপজেলার বনপাড়া এলাকার মোল্লা হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। বিস্ফোরণের পরপরই ট্রাক থেকে তরল নাইট্রোজেন বের হয়ে আশপাশের প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার এলাকা সাদা ধোঁয়া বা কুয়াশার মতো গ্যাসে আচ্ছন্ন হয়ে পড়ে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, ট্রাকটি যশোরের বেনাপোল থেকে তরল নাইট্রোজেন নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের বাইপাস এলাকায় মোল্লা হোটেলের সামনে পৌঁছালে ট্রাকটির একটি অংশ বিকট শব্দে ছিদ্র হয়ে যায়। এরপর সেখান থেকে তরল নাইট্রোজেন বের হতে শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, ট্রাকটিতে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের তরল নাইট্রোজেন ছিল, যার পুরোটাই বেরিয়ে গেছে।

ঘটনাস্থলে উপস্থিত মোল্লা হোটেলের মালিক শাহেদ আলী মোল্লা জানান, হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে হঠাৎ বিস্ফোরণের মতো বিকট শব্দ হয়। মুহূর্তের মধ্যে সাদা কুয়াশার মতো ঘন গ্যাস চারদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে তারা দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উল্লেখ্য, এর আগে গত ২৫ জুলাই একই মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তরল নাইট্রোজেনবাহী একটি ট্রাক উলটে যাওয়ার ঘটনা ঘটেছিল।

জনপ্রিয় সংবাদ

সিদ্দিক বাজারে দোকানি হত্যা মামলায় ছিনতাইকারীর যাবজ্জীবন

নাটোরের বড়াইগ্রামে নাইট্রোজেনবাহী ট্রাকে বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

প্রকাশিত হয়েছে: ১০:০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬