লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি জানিয়েছে, গত ছয় মাসে দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। কমিটির দাবি, এই সময়ে কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনাও ঘটেনি, যদিও মব তৈরির কিছু প্রচেষ্টা ছিল। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বলপ্রয়োগ থেকে বিরত থেকেছে বলেও কমিটি দাবি করেছে।

রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর প্রচেষ্টার বিষয়টিও উঠে আসে। এ সময় কমিটির সদস্যরা দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে বিরত থাকার পক্ষে মত দেন।

বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পর্যালোচনার পর রিপোর্ট দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিলটি সংসদে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুম প্রতিরোধে এমন উদ্যোগ নেওয়ায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটি ধন্যবাদ জানিয়েছে। তবে বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন।

ওয়াকআউটের বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্যদের মতামত বা সংশোধনী তুলে ধরার পূর্ণ সুযোগ রয়েছে এবং এটি তাদের দায়িত্বের অংশ। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির পরিপন্থী বলে তিনি মন্তব্য করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ওয়ালটন-প্রথম আলো বিশ্বকাপ ফুটবল কুইজের বিজয়ীদের পুরস্কার প্রদান

গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি

প্রকাশিত হয়েছে: ০৩:০০:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬