লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধানের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের জল্পনার অবকাশ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন এবং এটি তার একটি নিয়মিত সফর। তিনি তার কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন। বিষয়টি নিয়ে কোনো ধরনের স্পেকুলেশন বা জল্পনার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি। এ বিষয়ে পরবর্তীতে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলেও জানান এই উপদেষ্টা।

হঠাৎ করে এই সফরের কারণ জানতে চাওয়া হলে তিনি বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। আমাদের গোয়েন্দা প্রধানও ভারতে সফর করেছেন। তিনি আরও যোগ করেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যে কথাটি সবসময় বলে থাকেন, সেটিই সত্য—প্রতিবেশী দেশ পরিবর্তন করা সম্ভব নয়। পররাষ্ট্রনীতিতেও এই বিষয়টি স্বীকৃত যে, বন্ধু পরিবর্তন করা গেলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না।

উল্লেখ্য, ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান পরাগ জৈন চার সদস্যের প্রতিনিধি দল নিয়ে সরকারি সফরে ঢাকায় এসেছিলেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সফরে এসে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফর শেষে সোমবার প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

জনপ্রিয় সংবাদ

জুলাই মাসে বিশ্বের মহাসাগরগুলোর তাপমাত্রায় নতুন রেকর্ড

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ

প্রকাশিত হয়েছে: ০৮:০৮:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬