লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়া আবারও কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী শনিবার সকালে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি উপদ্বীপের পূর্ব উপকূলবর্তী বন্দরনগরী উনসান থেকে উৎক্ষেপণ করা হয়। এটি প্রায় ৭০০ কিলোমিটারের (প্রায় ৪৩৫ মাইল) বেশি পথ পাড়ি দিয়েছে। দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ও এক বিবৃতিতে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য জানিয়েছে।

এই ঘটনার পর জাপানের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। টোকিও জানিয়েছে, উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড জানিয়েছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং মিত্রদের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছে। তবে তাদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, এই উৎক্ষেপণ যুক্তরাষ্ট্রের নাগরিক, ভূখণ্ড বা তাদের মিত্রদের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি।

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার একটি দাবিকে উপহাস করার ঠিক এক দিন পরই এই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হলো। সম্প্রতি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় সিউল উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কমান্ডের দাবি, সামরিক সীমারেখার দক্ষিণে উত্তর কোরিয়ার পুঁতে রাখা মাইন থেকেই ওই বিস্ফোরণ ঘটেছিল।

উল্লেখ্য, ওই ল্যান্ডমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন। তারা চার কিলোমিটার (প্রায় ২.৫ মাইল) প্রশস্ত সীমান্ত এলাকায় একটি নজরদারি অভিযানে নিয়োজিত ছিলেন। সম্প্রতি সীমান্তে মাইন ও ট্যাংকবিধ্বংসী প্রতিবন্ধক স্থাপনসহ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রক্রিয়া বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল দক্ষিণ কোরিয়া।

তবে দক্ষিণ কোরিয়ার এই আহ্বানকে ‘একেবারেই করুণ’ বলে আখ্যা দিয়েছেন কিম ইয়ো জং। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে স্থায়ীভাবে সম্পর্ক ছিন্ন করার পরিকল্পনা করছে পিয়ংইয়ং। সাম্প্রতিক সপ্তাহগুলোতে উত্তর কোরিয়ার একের পর এক সামরিক তৎপরতার ধারাবাহিকতায় এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো। এর আগে দেশটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা, সরাসরি গোলাবর্ষণ মহড়া এবং নতুন একটি যুদ্ধজাহাজ কমিশনিং করেছে।

ওই বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা গুরুতর আহত হন। তারা চার কিলোমিটার প্রশস্ত সীমান্ত এলাকায় একটি নজরদারি অভিযানে ছিলেন। কোরীয় উপদ্বীপজুড়ে বিস্তৃত এই সীমান্ত অঞ্চলটি প্রায় ২ দশমিক ৫ মাইল প্রশস্ত।

জনপ্রিয় সংবাদ

গোপালগঞ্জের ঘটনায় রাষ্ট্রপতির জরুরি হস্তক্ষেপ চাইল জামায়াতে ইসলামী

দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

প্রকাশিত হয়েছে: ০২:০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬