লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্পিকার বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা আসন-২৩ এর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ আজ আমার অফিসে এসে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দিয়ে গিয়েছেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগ করা মাত্রই তার এই আসনটি শূন্য হয়ে গিয়েছে।

পদত্যাগপত্র কার্যকর হওয়ার বিষয়ে স্পিকার জানান, আজ থেকেই এই পদত্যাগপত্র কার্যকর হয়েছে। তিনি আরও বলেন, আমরা এটি গেজেট করার জন্য পাঠিয়েছি। গেজেট আসার পরপরই অবিলম্বে আমরা নির্বাচন কমিশনকেও বিষয়টি জানিয়ে দেব।

সংসদের বিধান সম্পর্কে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের নিয়ম হলো এমপিরা যখন পদত্যাগ করেন, তখন তারা কোনো কারণ উল্লেখ করেন না।

জনপ্রিয় সংবাদ

বিইআরসির নির্ধারিত দামেই এলপিজি বিক্রির নির্দেশ এলওএবির

পদত্যাগ করায় ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা করলেন স্পিকার

প্রকাশিত হয়েছে: ১২:০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬