লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা বজায়

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল রয়েছে। এর মাধ্যমে গত সপ্তাহে শুরু হওয়া দাম বৃদ্ধির ধারাটি জ্বালানি তেলের বাজার ধরে রেখেছে। রয়টার্সের খবর অনুযায়ী, গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআই—এই দুই ধরনের তেলের দামই ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছিল।

বাজারে সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ তৈরির নেপথ্যে ছিল হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের তেলবাহী ট্যাংকারে হামলা এবং লোহিত সাগর উপকূলে সৌদি আরামকোর তেল শোধনাগারে হামলার ঘটনা। এই ঘটনাগুলোর কারণে বাজারে সরবরাহ নিয়ে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি হয়েছিল।

সিঙ্গাপুরভিত্তিক ফিলিপ নোভা-এর মার্কেট ইনসাইটস প্রধান প্রিয়াঙ্কা সচদেবা জানান, আগস্টের শুরুর দিকে তেলের যে দরপতন হয়েছিল, তা প্রায় পুরোপুরি ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি কোনো সমাধানের আশা কমে যাওয়ায় বাজারে ভূরাজনৈতিক ঝুঁকির প্রভাব নতুন করে বাড়ছে।

তবে প্রিয়াঙ্কা সচদেবার মতে, হরমুজ প্রণালিতে নতুন করে সংঘাতের কোনো স্পষ্ট প্রমাণ না পাওয়া পর্যন্ত তেলের দাম আরও বাড়ার সম্ভাবনা সীমিত। বিশেষ করে তেলবাহী ট্যাংকার কিংবা তেল অবকাঠামোয় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হওয়া পর্যন্ত দাম বৃদ্ধির সুযোগ কম বলেই মনে করছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

রাজকীয় ক্ষমা পেতে পারেন নাজিব রাজাক, মালয়েশিয়ার রাজনীতিতে চাঞ্চল্য

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামের স্থিতিশীলতা বজায়

প্রকাশিত হয়েছে: ০৩:৪৮:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬