লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা: ৫০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত, মেরামতে ব্যয় ২ লাখ

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে নিউ গ্রীন লাইন এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেতুর পূর্ব পাশের রেলিংয়ের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বেলা সোয়া একটার দিকে মাগুরা থেকে ঢাকাগামী বাসটি সেতু পার হয়ে মাওয়া প্রান্ত দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুই পাশের রেলিংয়ে সজোরে আঘাত করে। এতে বাসটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয় এবং রেলিংয়ের কিছু অংশ ভেঙে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাসটি অতিরিক্ত গতিতে অন্য একটি বাসকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারায় এবং ডানে-বামে দুলতে দুলতে সেতুর ঢালের ওপর লম্বালম্বিভাবে পিছলে গিয়ে রেলিংয়ে ধাক্কা খায়। এ সময় বাসটি উল্টে যায়।

দুর্ঘটনার পর শ্রীনগর ফায়ার স্টেশনে ১টা ৩৭ মিনিটে খবর পৌঁছালে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আটজন আহত যাত্রীকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পর সেতুতে ৮ থেকে ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল এবং পরে আড়াইটার দিকে বাসটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, দুর্ঘটনার সময় সেতুর ওপর যানবাহনগুলোর গতি ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার ছিল, অথচ এখানে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে।

সেতুর অবকাঠামো এবং যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। তিনি আরও জানান, সেতুর পশ্চিম পাশে তেমন কোনো ক্ষতি না হলেও পূর্ব পাশের রেলিংয়ের ব্যারিয়ারের ওপরের প্রায় ৫০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া সড়কে কিছু দাগ পড়েছে যা গুরুতর নয়। ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করতে ছয় থেকে সাত দিন সময় লাগতে পারে এবং এর জন্য দেড় লাখ থেকে দুই লাখ টাকা ব্যয় হতে পারে। বর্তমানে দুর্ঘটনাকবলিত বাসটি পদ্মা উত্তর থানায় রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পুরো সেতুতে ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নজরদারি করা হয় এবং প্রতিটি দলে তিনজন সদস্যসহ দুটি টহল দল সেতুর নিরাপত্তা ও প্রাথমিক সহায়তার দায়িত্বে নিয়োজিত থাকে।

জনপ্রিয় সংবাদ

জামায়াতে যোগ দেওয়া সাবেক বিচারপতি শাহিদুর রহমানকে নিয়ে বিতর্ক

পদ্মা সেতুতে বাস দুর্ঘটনা: ৫০ মিটার রেলিং ক্ষতিগ্রস্ত, মেরামতে ব্যয় ২ লাখ

প্রকাশিত হয়েছে: ০৫:৩৩:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬