লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় কোহাটের একটি পুলিশ কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মসজিদে এই হামলার ঘটনাটি ঘটে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে পাঁচজন পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও ৫৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলাকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের প্রবেশপথে ধাক্কা দিলে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পরপরই হামলাকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গোলাগুলি শুরু হয়। বিস্ফোরণে মসজিদ এবং পুলিশ কমপ্লেক্সের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং কমপ্লেক্সের বাইরের দেয়ালের একটি অংশ ধসে পড়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, হাসপাতালে ৫০ জনেরও বেশি আহতকে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। হামলার এই ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

গাংনীর কাজিপুর সীমান্তে ১২ লাখ টাকা মূল্যের মাদ/ক উদ্ধার

পাকিস্তানের কোহাটে মসজিদে বোমা হামলা, নিহত অন্তত ১৬

প্রকাশিত হয়েছে: ০৩:৩০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬