লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ

গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট দ্রুত নিরসনে কার্যকর পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা যদি আপনাদের কাছে থাকে, তবে তা আপনারা সরকারকে দিতে পারেন। তিনি আরও বলেন, ‘আপনাদের যদি এমন কোনো পরিকল্পনা থাকে, যা দিয়ে আগামী ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করা যাবে, তাহলে সেটা দেন। আমরা অবশ্যই সেটা গ্রহণ করব। আমি আপনাদের চ্যালেঞ্জ ছুড়ে দিলাম।’

সরকার বর্তমানে দেশের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, বিরোধী দলের পক্ষ থেকে কোনো কার্যকর প্রস্তাব বা পরিকল্পনা পাওয়া গেলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেবে।

এ সময় বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগের ফ্যাসিস্ট সরকার দেশের স্বাস্থ্যব্যবস্থাকে দুর্বল করে রেখে গিয়েছিল, যার ফলে সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হতো।

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসছে জানিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলকে তাদের ভালো পরিকল্পনাগুলো সংসদে উপস্থাপন করার আহ্বান জানান। তিনি বলেন, ‘আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে, সেটা উপস্থাপন করুন। আমরা সেটা বাস্তবায়ন করব।’

জনপ্রিয় সংবাদ

বিল গেটস কন্যার স্টার্টআপে প্রতারণার অভিযোগ, সহপাঠীদের বিস্ফোরক তথ্য

গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ

প্রকাশিত হয়েছে: ১২:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬