লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০:২৯ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দেশব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক পরিবর্তন আনতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যদি সবাই মিলে দেশ গঠনে এগিয়ে আসি, তবে কোনো বাধাই আমাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে পারবে না। নিজেকে ও সমাজকে সুস্থ রাখতে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি।’

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালানো হবে। শতভাগ সমাধান হয়তো রাতারাতি সম্ভব নয়, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হবে। যেখানে-সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন দেশ গড়ে তুলতে প্রতিটি নাগরিকেরই দায়িত্ব ও ভূমিকা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করেছে যে পরিবর্তন সম্ভব, এবার আমাদের রাষ্ট্রকে পরিবর্তন করতে হবে।

১২ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়া এই ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মোট তিন মাস ধরে চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

জনপ্রিয় সংবাদ

ব্রিকস সম্মেলনে ভারত-চীন মতপার্থক্য সামলানোর বার্তা বেইজিংয়ের

ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৪:৩১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬