লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আমন্ত্রণপত্রটি তার কাছে পৌঁছে দেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আসন্ন সম্ভাব্য ভারত সফর নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তিনি ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেবেন কি না কিংবা দ্বিপক্ষীয় সফরে দেশটিতে যাবেন কি না, তা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, তার ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি।

জনপ্রিয় সংবাদ

আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীর ওপর ছিনতাইকারীর হাম/লা, রগ কে/টে দেওয়ার অভিযোগ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স সালমান

প্রকাশিত হয়েছে: ০৪:২৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬