লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবর্ষণে ক্যামেরাম্যানসহ ৫ জন আহত

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদে যাওয়ার পথে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহতরা হলেন নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। ঘটনার প্রত্যক্ষদর্শী ও গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, তারা তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে কয়েকজন নারীসহ একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও করতে যাচ্ছিলেন। পথিমধ্যে পিছন দিক থেকে তাদের মোটরসাইকেল লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তারা মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান এবং মাথায়, হাতে ও পিঠে গুলিবিদ্ধ হন। শান্ত দাবি করেন, হামলাকারীদের মধ্যে তিনি স্থানীয় হারুন ও পিচ্চি রিয়াদকে চিনতে পেরেছেন। এ সময় পিচ্চি রিয়াদ তাকে জামায়াত-শিবির করার অভিযোগ তুলে পায়ে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দেয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, হারুন ও রায়হানের মধ্যে পূর্ববিরোধের জেরেই এ গোলাগুলির ঘটনা ঘটেছে। মূলত হারুন ও তার লোকজন তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবেই এই দলটির ওপর গুলি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাদের সঙ্গে সংযোগ পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে পিছন থেকে গুলি করা হয়েছে এবং এতে তিনজন ছররা গুলিতে আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবর্ষণে ক্যামেরাম্যানসহ ৫ জন আহত

বেগমগঞ্জে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবর্ষণে ক্যামেরাম্যানসহ ৫ জন আহত

প্রকাশিত হয়েছে: ০৬:১১:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬