লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী চলমান শারদীয় দুর্গোৎসবের অংশ হিসেবে ঢাকার বাইরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বাংলাদেশের কোনো সরকারপ্রধান হিসেবে এই প্রথম তিনি ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন। সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন পূজামণ্ডপে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, তিনি প্রথমে সৈয়দপুর বিমানবন্দরে নামবেন। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। এরপর তিনি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করবেন। দুপুর দেড়টায় সেখানে ধর্মসভা মন্দির পরিদর্শন শেষে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেবেন। দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী থেকে বিমানে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতেই তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।

জনপ্রিয় সংবাদ

ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ মৃত্যু: দায়বদ্ধতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

আজ তিন বিভাগে পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত হয়েছে: ০৪:৩৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬