লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে যাত্রা শুরু করেন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী দলে সরকারের বেশ কয়েকজন মন্ত্রিপরিষদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছেন।

নির্ধারিত সফরসূচি অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ২৫ সেপ্টেম্বর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

আত্মহত্যার প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০১:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬