লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, মোবাইল আসক্তি এবং হতাশার মতো নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২৩ অক্টোবর ২০২৬ তারিখে বঙ্গভবনে আরাফাত রহমান কোকো ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস গড়ে তোলে। সুস্থ জাতি গঠনে মাঠ ও খেলাধুলার প্রসার অত্যন্ত জরুরি।

তিনি খেলাধুলাকে জাতীয় গৌরব ও ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা ওড়ানো এবং জাতীয় সংগীত বাজানো পুরো জাতির জন্য গর্বের। এ সময় তিনি দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকার প্রশংসা করেন এবং তাকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি বলেন, সরকার সুস্থ জাতি গঠন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্পোর্টস কার্ড, স্পোর্টস অ্যালাউন্স, তৃণমূল পর্যায়ে প্রতিভা অন্বেষণ এবং জেলা পর্যায়ে আধুনিক স্পোর্টস ভিলেজ তৈরির মতো বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবৈধভাবে দখল হওয়া মাঠগুলো উদ্ধার ও নতুন মাঠ চিহ্নিত করার আহ্বান জানান। এছাড়া নারী অ্যাথলেটদের সমান সুযোগ নিশ্চিত করা এবং আর্থিক কারণে কোনো অ্যাথলেটের প্রতিভা যাতে ঝরে না পড়ে, সে জন্য স্কুল, কলেজ এবং জেলা-উপজেলা পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের তাগিদ দেন। বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে সরকারের পাশাপাশি ব্যাংক, বীমা ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি উৎসর্গ করা এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে অনেক প্রতিভাবান অ্যাথলেট উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবেরের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন।

এর আগে ৫৭টি দলের মার্চ পাস্ট অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার থিম সং পরিবেশন করা হয়। সাবেক অ্যাথলেট মহিউদ্দিন আহমেদ এবং সুমিতা রানী দাস গেমসের মশাল প্রজ্জ্বলন করেন। উদ্বোধন শেষে রাষ্ট্রপতি ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা (পুরুষ ও নারী) উপভোগ করেন এবং বিজয়ীদের মেডেল প্রদান করেন। এর আগে বিকাল ৪টার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্টেডিয়ামে পৌঁছলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মোহাম্মাদ আব্দুল্লাহ জাবের ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন তাকে স্বাগত জানান।

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ১১৭ ডলার ছাড়াল

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার জরুরি: রাষ্ট্রপতি

প্রকাশিত হয়েছে: ০৩:০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬