লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি জানান, নতুন শিক্ষক পদায়ন এবং একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এই নীতিমালা তৈরির প্রক্রিয়া শেষ হলে পুনরায় বদলি কার্যক্রম শুরু করা হবে।

আগামীকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। সম্মেলনে তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে দেশে প্রায় ৩৫ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। পিএসসির মাধ্যমে এই বিশাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সময়সাপেক্ষ হওয়ায় সরকার 'ওয়ান অব' পলিসি গ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

এছাড়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সকল কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে তদারকির আওতায় আনতে একটি নীতিমালা তৈরির কাজ করছে বলেও প্রতিমন্ত্রী জানান। পাশাপাশি আগামী বছর থেকে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 'মিড-ডে মিল' চালু করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

জনপ্রিয় সংবাদ

উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ নির্বাচনের রূপরেখা জানাল নির্বাচন কমিশন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক বদলি কার্যক্রম স্থগিত

প্রকাশিত হয়েছে: ০৯:৩০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬