লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ সচিবালয়ে তার দপ্তর থেকে পায়ে হেঁটে ওসমানী স্মৃতি মিলনায়তনে পৌঁছান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছেন এবং মানুষকে উস্কে দেওয়ার অপচেষ্টা করছেন। দেশে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা বিদ্বেষ যেন অস্থিরতা সৃষ্টির কারণ না হয়, সে বিষয়ে তিনি সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানে অঙ্গীকারবদ্ধ।

শ্রীকৃষ্ণের আদর্শ ও ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, হিন্দু ধর্মমতে, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে মথুরায় অত্যাচারী শাসক কংসের পতনের জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তিনি বলেন, বাংলাদেশেও গণতন্ত্রকামী মানুষ হাজারো প্রাণের বিনিময়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর কংসের মতো ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে এবং নতুন করে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী দেশ পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন, ভঙ্গুর অর্থনীতি, বিভাজিত প্রশাসন ও আইনশৃঙ্খলার উন্নতি ঘটিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, আজকের গ্লোবাল ভিলেজে সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ পরিচয় মুখ্য নয়, বরং নিজেদের বাংলাদেশি হিসেবে ভাবাই বড় পরিচয়। স্বাধীনতার ঘোষকের রাজনৈতিক দর্শন অনুযায়ী 'আমরা বাংলাদেশি'—এটাই সকল নাগরিকের গর্বিত পরিচয় হওয়া উচিত।

দেশের সার্বভৌমত্ব সুসংহত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দেন তিনি। সেই লক্ষ্য অর্জনে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্পোর্টস কার্ড এবং ধর্মীয় গুরুদের সম্মানী ভাতাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলে তিনি উল্লেখ করেন।

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা চালুর দাবি সাইফুল হকের

গুজব রটিয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত হয়েছে: ০৮:০০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬