লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান

সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের রাজধানীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) দুপুর ৩টার পর পুলিশ সদস্যরা গুলশান-২ এলাকার ওই ভবনে পৌঁছান। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। এ ছাড়া বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল। অভিযানে তারানা হালিমকে পাওয়া যায়নি।

ভবনটির নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ বাসায় আসে এবং বাসা থেকে কিছু মালপত্র নিচে নামানো হয়েছিল। তিনি বলেন, 'স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।'

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যায় সংবাদমাধ্যমকে জানান, তারা একটি তথ্যের ভিত্তিতে ওই বাসায় গিয়েছিলেন, তবে সেই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। তিনি আরও বলেন, এই অভিযানের সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তাকর্মীদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।

জনপ্রিয় সংবাদ

তজুমদ্দিনে কারাবন্দি ব্যবসায়ীর বাড়িতে হানা, বৃদ্ধা মাকে বেঁধে লুট

গুলশানের বাসায় তারানা হালিমের সন্ধানে পুলিশের অভিযান

প্রকাশিত হয়েছে: ০৪:০২:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬