লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বৃক্ষরোপণই শেষ নয়, গাছের পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের ত্রিশ গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সরকার ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় সাড়ে তিনশ’ গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা কেবল সরকারের একার দায়িত্ব নয়। তিনি বলেন, গাছ লাগিয়ে ছবি তুলে চলে গেলেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা চারাগুলো বড় করে তোলার দায়িত্ব স্থানীয় বাসিন্দাদের। তারা আন্তরিকভাবে পরিচর্যা করলে কয়েক বছর পর এই গাছগুলোই ছায়া, বিশুদ্ধ বাতাস এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দেশের প্রতিটি অর্জনে জনগণের ঐক্যের শক্তির কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পর্যন্ত সব ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের ঐক্যই মূল শক্তি হিসেবে কাজ করেছে। সেই শক্তির ব্যবহার এখন দেশের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে করার আহ্বান জানান তিনি।

সাগরদী খালের পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও বিশেষ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি স্থানীয়দের উদ্দেশ্যে বলেন, খালটি সংরক্ষণ করা সিটি করপোরেশনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সমান দায়িত্ব। খালে পলিথিন, প্লাস্টিক বা বোতলের মতো বর্জ্য না ফেলার অনুরোধ জানিয়ে তিনি বলেন, পরিবেশ রক্ষার কাজ সরকার একা করতে পারবে না, জনগণের অংশগ্রহণই এখানে সবচেয়ে বড় শক্তি। এ সময় সিটি করপোরেশনকে ডাস্টবিনের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত প্রচারণার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরিশেষে, বৃক্ষরোপণ কর্মসূচিকে কেবল একদিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

বৃক্ষরোপণই শেষ নয়, গাছের পরিচর্যায় সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত হয়েছে: ০২:৪৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬