লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে আগামী মাসেই

আগামী মাসের মাঝামাঝি সময়ে প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (১৮ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহাদাৎ স্বাধীন জানান, প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। এরপর দ্বিতীয় পর্যায়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কার্ডের যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হবে। সরকারের লক্ষ্য হলো, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুন মাসের মধ্যে দুই লাখ প্রবাসী কার্ড বিতরণ করা।

এই কার্ড চালুর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা ও ক্ষমতায়ন বৃদ্ধি করা, আর্থিক প্রণোদনা প্রদান এবং ডুয়াল কারেন্সি কার্ডের মাধ্যমে আন্তর্জাতিক পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করা। সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আগে সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের মতো প্রকল্প বাস্তবায়ন করেছে।

কার্ডধারীরা যেসব সুবিধা পাবেন তার মধ্যে রয়েছে—দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার, বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা, আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সুবিধা, বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট, গাড়ি বুকিং, সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারি হাসপাতালে ডিসকাউন্ট। এছাড়া কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহণ, প্রবাস ফেরতদের পুনর্বাসন ও বিমা সুবিধা, জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার পাবেন তারা। পাশাপাশি রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা, সরাসরি টাকা পাঠানোর সুযোগ এবং এনআইডি, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় অগ্রাধিকার দেওয়া হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আধুনিক ও সময়োপযোগী করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে এই কার্ডের আওতায় আনার বিষয়েও সংশ্লিষ্টদের সজাগ থাকতে বলেছেন তিনি।

বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে প্রবেশের মুখে এনসিপির গাড়িবহর আটকে দিল পুলিশ

প্রবাসীদের জন্য বিশেষ ‘প্রবাসী কার্ড’ চালু হচ্ছে আগামী মাসেই

প্রকাশিত হয়েছে: ০৩:০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬