লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কালকিনিতে শিক্ষককে পিটিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় কালকিনি উপজেলা পরিষদ চত্বরে উপজেলার সর্বস্তরের শিক্ষকদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ, শিক্ষক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। মানববন্ধন শেষে শিক্ষক সমাজ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের কাছে হামলাকারীদের বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, সম্প্রতি স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়ি ফেরার পথে শিক্ষক ইমাম হোসেন রাজন হামলার শিকার হন। আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে কয়েকজন সহযোগী মিলে তাকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় তার দুটি পা ও একটি হাত ভেঙে ফেলা হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে কালকিনি থানায় মামলা দায়ের করেছে।

জনপ্রিয় সংবাদ

ঘরের মাঠে ৩ প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, সূচি প্রকাশ

কালকিনিতে শিক্ষককে পিটিয়ে জখমের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০৫:৪৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬