লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই সফরকে কেন্দ্র করে পুরো সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ১০৮টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নজরদারিতে ড্রোন ও বডি-অন ক্যামেরার ব্যবহারও নিশ্চিত করা হবে। এছাড়া রাষ্ট্রপতির সফর ঘিরে ১ হাজার ২০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। তার আগমন উপলক্ষে বিমানবন্দর, জিন্দাবাজার, চৌকিদেখী, চৌহাট্টা, দরগাহ, আম্বরখানা ও টিলাগড়সহ মোট সাতটি পয়েন্টে তাকে স্বাগত জানানোর আয়োজন করেছে সিলেট বিএনপি। রাষ্ট্রপতির এই সফর নিয়ে সিলেটবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ পরিলক্ষিত হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপতির ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এরপর দুপুর সাড়ে ১২টায় তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরবর্তীতে বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারতে অংশ নেবেন তিনি।

সফরের শেষভাগে বেলা সাড়ে ৩টায় তিনি নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন। দিনের কর্মসূচির শেষে ওইদিন রাতে আকাশপথে রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।

জনপ্রিয় সংবাদ

১৩ দিনে ১৪২ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

সিলেট সফরে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬