লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে চবিতে মানববন্ধন

ভারতে চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে মানববন্ধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন চবিয়ান পাঠচক্রের সভাপতি আজিজুর রহমান আব্দুল্লাহ।

মানববন্ধনে ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, "উপমহাদেশে স্বৈরাচারের বিরুদ্ধে বসন্ত শুরু হয়েছে। চলমান আন্দোলন তারই একটি ধারাবাহিকতা। আন্দোলনকারীদের ওপর বল প্রয়োগ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবি তুলে ধরেছে। দমন-পীড়ন পরিহার করে এই দাবিগুলো মেনে নিতে হবে। ২০২৪ সালে ভারতীয় শিক্ষার্থীরা আমাদের যৌক্তিক আন্দোলনে সমর্থন দিয়েছিলেন। আমরাও তাদের যৌক্তিক আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আহতদের প্রতি সমবেদনা ও আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছি।"

মানববন্ধনে অংশগ্রহণকারীরা "ভারতীয় ছাত্র আন্দোলনকারীদের প্রতি আমাদের সংহতি" লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আখতার হোসাইন দোলন, ভয়েস অব স্টুডেন্টের সভাপতি আশিক আর রহমান, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরাফাত আল রিয়াদ, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী উলফাতুর রাকিব, বাংলা বিভাগের শিক্ষার্থী তৌফিকুল ইসলাম এবং ফিশারিজ বিভাগের শিক্ষার্থী আরজিনা।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

ভারতে শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে চবিতে মানববন্ধন

প্রকাশিত হয়েছে: ০৭:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬