লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মরিয়মের মৃত্যুর বিচার দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে স্থানীয়রা জড়ো হন। এরপর 'সচেতন নাগরিক সমাজ'-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শেষে প্রেসক্লাবের সামনে গাজী নজরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বিক্ষোভকারীরা তার সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে স্লোগান দেন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশে স্থানীয় নাগরিক নেতা আসাদুজ্জামান মিটু, আবুল কালাম মড়ল, রেজাউল ইসলাম, আসিসুর রহমান, নূরনগরের আবুল ইউসুফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় কোনো ধরনের গাফিলতি বা ধামাচাপা দেওয়ার সুযোগ নেই। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন করতে হবে। একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠায় বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করা জরুরি এবং ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। গাজী নজরুল ইসলামের বাড়ির পাশের বাসিন্দা ও সাবেক জামায়াত কর্মী শাহজাহান এই ঘটনার পরিপ্রেক্ষিতে চারিত্রিক ও মানবিক দিক বিবেচনায় জামায়াতের কর্মীদের সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া বিক্ষোভকারীরা সাতক্ষীরা-৪ আসনে উপনির্বাচনের দাবিও জানিয়েছেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম ও শ্যালক ওবায়দুল্লাহকে আসামি করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে।

জনপ্রিয় সংবাদ

ভিডিও ফাঁস থেকে স্ত্রীর মৃত্যু: এমপি গাজী নজরুলের নাটকীয় পতন

মরিয়মের মৃত্যুর বিচার দাবিতে শ্যামনগরে বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

প্রকাশিত হয়েছে: ০৯:৩৬:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬