লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে তাকে পিএসসির সভাপতি পদে নিয়োগ প্রদান করেছেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত এই পদে বহাল থাকবেন।

জামায়াতে যোগ দেওয়া সাবেক বিচারপতি শাহিদুর রহমানকে নিয়ে বিতর্ক

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ড. নাজমুজ্জামান ভূঁইয়া

প্রকাশিত হয়েছে: ০৪:৩২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬