লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৩:২৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জনপ্রশাসনে পদের চেয়ে কর্মকর্তা বেশি, ওএসডি সাড়ে ছয় শ

জনপ্রশাসনে এখন পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা অনেক বেশি। বর্তমানে যুগ্ম সচিবের ৫০২টি পদের বিপরীতে প্রায় দেড় হাজার কর্মকর্তা কর্মরত আছেন। এর মধ্যে সাড়ে ছয় শ জনের মতো কর্মকর্তা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে কোনো দায়িত্ব ছাড়াই বেতন নিচ্ছেন। এছাড়া আরও কিছু কর্মকর্তা আছেন, যাদের অগুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে রাখা হয়েছে, যেখানে কাজের চাপ নেই বললেই চলে। তারা মূলত বিভিন্ন কক্ষে ঘুরে বা আড্ডা দিয়ে সময় কাটান।

প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার আস্থাভাজন কর্মকর্তার সংকটে ভুগছে। ফলে যাদের ওপর আস্থা রাখা হচ্ছে, তাদের কাঁধেই একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে যারা আস্থাভাজন ছিলেন, তাদের ওএসডি করা হয়েছে অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। গত ২৮ জুলাই ৩২ জন যুগ্ম সচিবকে একসঙ্গে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়, যারা বিগত সরকারের সময়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। ২০১৮ সালের বিতর্কিত 'রাতের ভোট' নির্বাচনের সময় তাদের প্রায় সবাই জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

একাধিক দায়িত্ব পালন করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তিনি নিজ দপ্তরের কাজের পাশাপাশি জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ এবং কমিটি ও অর্থনৈতিক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মন্ত্রিপরিষদ বিভাগের আরেক অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসান ব্লু ইকোনমি, সমন্বয় ও সংস্কার—এই তিন অনুবিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। একইভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল কাদের উন্নয়ন অনুবিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনুবিভাগের দায়িত্ব পালন করছেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব আবদুল মান্নান পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব এবং বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুন নাহার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব অতিরিক্ত হিসেবে পালন করছেন।

এছাড়া ১২ আগস্ট জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মনজুর আলম প্রধানকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান দুটি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব এস এম আহসানুল আজিজ ও নজরুল ইসলাম দুটি করে অনুবিভাগের দায়িত্ব সামলাচ্ছেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব তাহমিনা ইয়াসমিন একসঙ্গে তিনটি অনুবিভাগের দায়িত্ব পালন করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নুরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমিনুল ইসলাম ও তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ দুটি করে অনুবিভাগের দায়িত্ব পালন করছেন।

জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, একজন কর্মকর্তার ওপর একাধিক দায়িত্ব থাকায় কাজের গতি কমে যাচ্ছে এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব ঘটছে। সাবেক সচিব ও বিপিএটিসির রেক্টর এ কে এম আবদুল আউয়াল মজুমদার মনে করেন, কোনো সরকারই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদের আদর্শের বাইরে কাউকে দায়িত্ব দিতে চায় না, যার ফলে একজন কর্মকর্তাকে একাধিক দায়িত্ব সামলাতে হচ্ছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে রাজনীতিকীকরণের ফলে জনপ্রশাসন তার নিরপেক্ষতা, জবাবদিহিতা ও গণমুখিতা হারিয়েছে। অযোগ্যতা ও অকার্যকারিতা পুরো ব্যবস্থাকে গ্রাস করেছে। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে যোগ্যতাকে নিয়োগ ও পদোন্নতির একমাত্র মাপকাঠি করার প্রতিশ্রুতি দিলেও বর্তমান বাস্তবতায় তা কেবল কাগজেই রয়ে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

যুগ্ম সচিবের ৫০২টি পদের বিপরীতে কর্মকর্তা প্রায় ১,৫০০ জন।৬৫০ জনের মতো কর্মকর্তা ওএসডি, বসে বসে বেতন নেন।যোগ্যতাই একমাত্র মাপকাঠি—ইশতেহারে বলেছে বিএনপি।.মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের হাতে তিনটি দায়িত্ব।

যেমন অতিরিক্ত সচিব পদে প্রেষণসহ পদসংখ্যা ৩৩৭।

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ সংকটে স্থবির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি চিকিৎসা সেবা

জনপ্রশাসনে পদের চেয়ে কর্মকর্তা বেশি, ওএসডি সাড়ে ছয় শ

প্রকাশিত হয়েছে: ০৭:৩১:০৯ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬