লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

টানা কয়েক দিনের ভারী বর্ষণে দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের অন্তত সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। তবে শনিবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমে আসায় পরিস্থিতির উন্নতি না ঘটলেও অবনতির আশঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এর তীব্রতা ধীরে ধীরে কমতে শুরু করবে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, মঙ্গলবার থেকে বৃষ্টিপাত উল্লেখযোগ্যভাবে কমে এলে দেশের অধিকাংশ এলাকায় পরিস্থিতির উন্নতি শুরু হতে পারে।

গত তিন থেকে পাঁচ দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ১৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামীকাল রোববার ও পরশু সোমবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি থাকবে, তবে মঙ্গলবার থেকে তা অনেকটাই কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সাগরে বিরূপ আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরের জন্য জারি করা তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত এবং পাহাড়ধসের সতর্কবার্তা প্রত্যাহার করা হয়েছে।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব মৌসুমি বায়ুর সঙ্গে মিলিত হওয়া এবং বায়ুচাপের তারতম্যের কারণেই গত কয়েক দিনে দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

আরও দুই দিন বৃষ্টি অব্যাহত থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত হয়েছে: ০১:৪৫:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬