লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে শিক্ষকসহ পরিবার হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর

রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল এবং তার পরিবারের সদস্যদের চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। মামলাটির তদন্তভার কোতোয়ালি থানা থেকে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করা এবং দ্রুততম সময়ের মধ্যে অভিযোগপত্র বা চার্জশিট দাখিলের লক্ষ্যেই তদন্তকারী সংস্থা পরিবর্তনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি মামলার নথিপত্র এবং যাবতীয় তথ্য-উপাত্ত ডিবির নতুন তদন্ত কর্মকর্তা পরিদর্শক জিনাত আলীর কাছে বুঝিয়ে দেন। এর ফলে এখন থেকে মহানগর গোয়েন্দা পুলিশই এই আলোচিত মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।

উল্লেখ্য যে, গত রোববার (২৩ আগস্ট) বিকেলে নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় এই হত্যা মামলাটি দায়ের করেছিলেন। মামলার সূত্র ধরে ওই রাতেই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সিদ্ধার্থ ও মুগ্ধ আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার আগ্রহ প্রকাশ করলে তাদের আদালতে হাজির করা হয়। সেখানে তারা নিজেদের সম্পৃক্ততার বিষয়ে জবানবন্দি প্রদান করেন। এখন ডিবি পুলিশ নতুন আঙ্গিকে এই মামলার তদন্ত কাজ শুরু করবে।

জনপ্রিয় সংবাদ

গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে হাইকোর্টের নির্দেশ

রংপুরে শিক্ষকসহ পরিবার হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর

প্রকাশিত হয়েছে: ০৬:০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬