লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা।

মোঃ রনি হাবিব
বিশেষ প্রতিনিধি সাভার ঢাকা

ঢাকার সাভার ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম, মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার, শুনানি প্রক্রিয়া, মামলার নথিপত্র সংরক্ষণ এবং বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ও সহজে সেবা প্রদানের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করা হয়।

এসময় মাঠ পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত মতবিনিময় করা হয়।

উপস্থিত ছিলেন
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাভারের সহকারী কমিশনার (ভূমি) জনাব রাহাত খান, সাভার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ এমদাদ হোসেন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মিঠু হোসেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা শিউলী আক্তার ও মুনায়েম খান এবং গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর আছমা উল হোসনা। এছাড়াও সাভার ইউনিয়ন পরিষদের সকল সদস্য এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার পৌঁছে দিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে এটি মানুষের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি উচ্চ আদালতের ওপর চাপ কমাতেও সহায়তা করছে।

ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রম আরও শক্তিশালী করতে নিয়মিত মামলা পরিচালনা, যথাযথভাবে নথিপত্র সংরক্ষণ এবং জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরিদর্শন শেষে সকলকে সমন্বিতভাবে কাজ করে গ্রাম আদালতের সেবার মান আরও উন্নত করার আহ্বান জানানো হয়

ট্যাগ
জনপ্রিয় সংবাদ

গৌরীপুরে শতবর্ষী আর কে স্কুল ভবন রক্ষায় মতবিনিময় সভা

সাভারে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা।

প্রকাশিত হয়েছে: ০৩:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬