লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর ইসিবি চত্বর থেকে আবারও গ্রেফতার রিজেন্ট সাহেদ

রাজধানীর পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, সাহেদের বিরুদ্ধে আদালতে একটি সিআর (ফৌজদারি কার্যবিধি) মামলা দায়ের করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। পল্লবী থানা পুলিশের অনুরোধের প্রেক্ষিতে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে ইসিবি এলাকা থেকে আটক করে।

ওসি হাসান বাসির আরও জানান, পুলিশের একটি দল তাকে নিয়ে আসার জন্য রওনা হয়েছে। তিনি থানায় পৌঁছানোর পর এই গ্রেফতার ও মামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।

জনপ্রিয় সংবাদ

সংসদের তৃতীয় অধিবেশন: সংস্কার ও পদ বণ্টন নিয়ে বাড়ল দূরত্ব

রাজধানীর ইসিবি চত্বর থেকে আবারও গ্রেফতার রিজেন্ট সাহেদ

প্রকাশিত হয়েছে: ০৮:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬