লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের ১৮ দিনে ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

চলতি জুলাই মাসের প্রথম ১৮ দিনে দেশে ১৭৯ কোটি ৭৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এই অর্থের পরিমাণ ২২ হাজার ১১২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৮ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১২৬ কোটি ১৬ লাখ ৫০ হাজার ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ২৮ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ডলার এবং বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে এসেছে ৩০ লাখ ৩০ হাজার ডলার।

দেশের ব্যাংকগুলোর মধ্যে প্রবাসী আয় আহরণের তালিকায় শীর্ষে রয়েছে ইসলামী ব্যাংক। এই ১৮ দিনে ব্যাংকটির মাধ্যমে ২৬ কোটি ৬৫ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক, যাদের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া ব্র্যাক ব্যাংক ১৮ কোটি ৪০ লাখ ডলার এবং অগ্রণী ব্যাংক ১৪ কোটি ৬৯ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয় অর্জন করেছে।

জনপ্রিয় সংবাদ

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের ১৮ দিনে ২২ হাজার কোটি টাকার রেমিট্যান্স, শীর্ষে ইসলামী ব্যাংক

প্রকাশিত হয়েছে: ১২:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬