লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা বিনিময় হার ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ১৬ হাজার ২৬৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১০৭ কোটি ১০ লাখ ডলার। সেই হিসেবে চলতি বছরের জুলাইয়ে রেমিট্যান্স প্রবাহে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে।

এর আগে চলতি বছরের বিভিন্ন মাসে রেমিট্যান্স প্রবাহের চিত্র ছিল বেশ শক্তিশালী। জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২৮১ কোটি ৭০ লাখ ডলার। মে মাসে এই প্রবাহ ছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া এপ্রিল মাসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ প্রাপ্তির রেকর্ড।

চলতি বছরের শুরুর দিকেও রেমিট্যান্সের ধারা ছিল ইতিবাচক। ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এছাড়া গত বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছিল।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

জুলাইয়ের প্রথম ১২ দিনে রেমিট্যান্স এলো ১৩২ কোটি ডলার

প্রকাশিত হয়েছে: ০৪:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬