লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

১৯ দিনে দেশে এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স

চলতি জুলাই মাসের প্রথম ১৯ দিনে দেশে মোট ১৯৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। প্রতি ডলার ১২৩ টাকা বিনিময় হার ধরে হিসাব করলে এই অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩ হাজার ৮৯৮ কোটি ৯০ লাখ টাকা।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুধুমাত্র গত রোববার এক দিনেই দেশে এক হাজার ৭২২ কোটি টাকা রেমিট্যান্স এসেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই মাসের প্রথম ১৯ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫২ কোটি ২০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় ২৭ দশমিক ৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় বাসা ভাড়া নিয়ে জাল নোটের কারবার, আটক ১

১৯ দিনে দেশে এলো ২৩ হাজার ৮৯৮ কোটি টাকার রেমিট্যান্স

প্রকাশিত হয়েছে: ০৬:০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬