লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী

পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দলের উচ্চপর্যায় থেকে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

রিজভী বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ ও পরবর্তী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বিচারের দাবি তোলা হয়েছে, সেটিও একটি দলীয় সিদ্ধান্ত। তিনি নবনিযুক্ত চেয়ারম্যানদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় তিনি আরও দাবি করেন, দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত হওয়ার কথা থাকলেও, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মেয়াদ শেষ হওয়ার প্রায় দুই বছর আগেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

সংবিধানের নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি দায়িত্ব না নেওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের বিধান মেনে ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

মো. সাহাবুদ্দিনের প্রায় তিন বছরের মেয়াদকাল দেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল ছিল। এই সময়েই গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকাল শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন তার দায়িত্বকালে তিনজন সরকারপ্রধানকে শপথবাক্য পাঠ করিয়েছেন, যা দেশের রাষ্ট্রপতি হিসেবে একটি ব্যতিক্রমী ঘটনা।

জনপ্রিয় সংবাদ

আঙুলের শব্দে আম্পায়ার বিভ্রান্ত, ইংল্যান্ডের ক্রিকেটে প্রতারণার নজির

পরবর্তী রাষ্ট্রপতি নিয়ে সিদ্ধান্ত নেবে দলের উচ্চপর্যায়: রিজভী

প্রকাশিত হয়েছে: ০৮:২১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬