লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় পৌঁছাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়ামের চালান অবশেষে দেশে এসে পৌঁছেছে। নানা আলোচনা ও আকাশপথের জটিলতা পেরিয়ে রাশিয়ার একটি বিশেষ এয়ার কার্গো বিমান এই জ্বালানি নিয়ে ঢাকায় অবতরণ করেছে।

গত ২ অক্টোবর (শুক্রবার) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি এসে পৌঁছায়। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল দেশে আনা হবে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে এই জ্বালানির চালান বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে, ২০২৩ সালে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য প্রথম দফার পারমাণবিক জ্বালানি দেশে এসেছিল। চলতি বছরের মে মাসে সেই জ্বালানি সফলভাবে পারমাণবিক চুল্লিতে স্থাপন করা হয়।

এদিকে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের কার্যকারিতা পরীক্ষার কাজ চলছে। ইতিমধ্যে প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। এ কারণে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

ব্রোঞ্জের লড়াই: বাংলাদেশকে ১৬৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

ঢাকায় পৌঁছাল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম

প্রকাশিত হয়েছে: ০২:৩০:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬