লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৭:২৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হিজরি বর্ষপঞ্জি চন্দ্রভিত্তিক হওয়ায় রমজান প্রতিবছর প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই হিসেবে ২০২৭ সালের রমজান ২০২৬ সালের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে শুরু হতে পারে।

জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে রোজা শুরু হতে পারে। সেই ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি রাতে প্রথম তারাবির নামাজ পড়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে এবং শাওয়ালের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ঈদুল ফিতরের তারিখ নির্ধারিত হয়। বর্তমান পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ, বুধবার ঈদুল ফিতর হতে পারে।

ইসলামের ইতিহাসে রমজান মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই মাসেই পবিত্র কোরআন নাজিল শুরু হয়েছিল। এই মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকেন এবং নামাজ, কোরআন তিলাওয়াত ও আত্মসংযমের ওপর গুরুত্ব দেন। আসন্ন রমজানকে সামনে রেখে আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হতে পারে। একই সঙ্গে ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে। তবে এই তারিখগুলো চূড়ান্ত নয়; বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতেই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

জনপ্রিয় সংবাদ

১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করলো এনবিআর

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

প্রকাশিত হয়েছে: ১২:৩০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬