লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খানকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৯ জুলাই) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

সোমবার (২০ জুলাই) রাশেদ খান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই খবর জানান। তিনি প্রজ্ঞাপনের একটি ছবিও শেয়ার করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ দিয়েছেন। বাংলাদেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিমূর্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারকে অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

তিনি আরও বলেন, “আমি যেন আস্থা ও বিশ্বাসের সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, এজন্য সবার দোয়া ও ভালবাসা চাই। নতুন জীবনের এই পথচলায় সবার সহযোগিতা প্রত্যাশা করছি।”

জনপ্রিয় সংবাদ

সিটি করপোরেশন হচ্ছে কক্সবাজার, শুরু হলো প্রশাসনিক কার্যক্রম

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খান

প্রকাশিত হয়েছে: ১২:০০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬