লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার সারিয়াকান্দিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং জনস্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (১৯ জুলাই) রাতে উপজেলার বাঙালি ব্রিজের পূর্বপাশে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১’-এর ২৪(১) ধারা লঙ্ঘনের বিষয়টি প্রামাণ্য তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায়। অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মীর কাওসার হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ডাঃ মীর কাওসার হোসেন জানান, প্রধান সড়কে পশু জবাই করা এবং প্রাণিসম্পদ দপ্তর থেকে পশু পরীক্ষার কোনো ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ড প্রদান করেছেন। এছাড়া জব্দকৃত মাংস প্রাণিসম্পদ কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস জানান, আইন ভঙ্গের দায়ে ব্যবসায়ীকে জরিমানা করার পাশাপাশি জনস্বার্থ রক্ষায় এ ধরনের নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন।

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালী নিয়ে ইরান-ওমান আলোচনার খবরে তেলের দাম হ্রাস

সারিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে পশু জবাই, ব্যবসায়ীর জরিমানা

প্রকাশিত হয়েছে: ০৪:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬