লাইভ টিভি ই-পেপার নিউজ পাঠান
০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী?

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বিএনপি ও তারেক রহমানকে উদ্দেশ্য করে ফেসবুকে সমালোচনামূলক মন্তব্য করেছেন। বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি পরপর দুটি পোস্ট দেন। এর মধ্যে সর্বশেষ পোস্টে তিনি সরাসরি প্রশ্ন করেন, ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে?’

এই পোস্টের কয়েক মিনিট আগে সারজিস আরেকটি পোস্ট দিয়েছিলেন, যা থেকে তার এই মন্তব্যের কারণ কিছুটা স্পষ্ট হয়। আগের পোস্টে তিনি উল্লেখ করেন, চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করেছে। সারজিসের অভিযোগ, সেই ডকুমেন্টারিতে ৩ আগস্ট ঘোষিত জুলাইয়ের ১ দফার কোনো উল্লেখ নেই এবং সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামগন্ধ পর্যন্ত রাখা হয়নি।

তিনি আরও লেখেন, ডকুমেন্টারিটি দেখলে মনে হতে পারে জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয়নি, বরং এটি ছিল বিএনপির দলীয় অভ্যুত্থান। ইতিহাসকে দখল করার বিষয়ে আওয়ামী লীগের খাসলত বিএনপি ভালোই রপ্ত করেছে বলে তিনি মন্তব্য করেন।

সারজিস আলম তার পোস্টে আরও বলেন, এই দলীয় সংকীর্ণতা ও দেউলিয়াত্ব নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট করেন যে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশের মাধ্যমেও এই দলীয়করণ ও দখলবাজির কলঙ্কের দাগ মোছা সম্ভব নয়।

জনপ্রিয় সংবাদ

তথ্য কমিশনে নিয়োগে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত পরিবেশের আহ্বান

তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী?

প্রকাশিত হয়েছে: ০২:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬